মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম বলেছেন, বিশ্বয়ানের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হওয়ায় পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বুধবার (৮ অক্টোবর) সকালে ট্র্র্রেনিং সেন্টারের প্যারেড মাঠে বিভাগীয় ক্যাডেট ২২তম ব্যাচের এসআই (নিরস্ত্র) বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পিটিসির পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আশফাকুল আলম বলেন, যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ, অপরাধ নিয়ন্ত্রনের মাধ্যমে নিজেকে সফল তদন্তকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি প্রশিক্ষনে অংশ নেওয়া ৩জন সেরা ক্যাডেটের হাতে ক্রেস্ট তুলে দেন। ২২তম ব্যাচে ২৭৬জন বিভাগীয় ক্যাডেট সমাপনী কৃচকাওয়াজে অংশ নেন।
projonmo21.com Popular bangla online newsportal