সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি

কালীগঞ্জে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে কালীগঞ্জ পৌরসভার জাকের পাটি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর জাকের পাটির সভাপতি অবসরপ্রাপ্ত নায়েক মোস্তফা কামাল আরমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট এ.এন. এম মনিরুজ্জামান লাল।

এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি আলহাজ¦ এবিএম জিয়াউর রহমান ফেলু হাজী, গাজীপুর জেলা জাকের পার্টির সহ-সভাপতি মো. আলাউদ্দিন শেখ, সাধারন সম্পাদক ডা. জুয়েল কবির, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাহামুদ আরিফ, উপজেলা জাকের পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মু. আনোয়ারুল হক বাচ্চু, সাধারন সম্পাদক মো. আলমগীর মোল্লা, কেন্দ্রীয় কমিটির যুব উলামা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল হাসান আনসারী, ঢাকা বিভাগীয় যুব উলামা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি নাজমুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি আদনান রহমান, উপজেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী হালিমা আফসার, কালীগঞ্জ পৌর মহিলা ফ্রন্টের সভানেত্রী লিপি আক্তার, গাজীপুর জেলা ছাত্রীফ্রন্টের সাধারন সম্পাদক সৈয়দা রত্মা প্রমুখ।

জনসভার পর উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানো ব্যাংকের মোড় পর্যন্ত এসে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!