নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্র ঘোষিত পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে শুক্রবারে গাজীপুরের কালিয়াকৈর মডেল মসজিদ ও সফির বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার সকালে জেলা জামায়াতের সেক্রেটারি শফি উদ্দিনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী ইমতিয়াজের সঞ্চালনায় মডেল মসজিদ এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনিত গাজীপুর-১ আসনে প্রার্থী ও সাবেক সচিব শাহ আলম বকসি, জেলা জামায়াতের পেষাজীবী সম্পাদক আব্দুল জলিল আকন্দ, জেলা ছাত্র শিবির সভাপতি ইয়াসিন আরাফাত, উপজেলা জামায়াতে আমীর বেলাল সরকার, পৌর জামায়াতের আমীর ইয়াসিন আলী মৃধা প্রমুখ।
এসময় বক্তারা বলেন এবারের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষনা করতে হবে। তার পর পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে যারা দেশ শাসন করেছেন তারা জনগনের ভালো চায়নি। দুর্নীতী আর চাদাবাজি করে টাকা বিদেশে প্রাচার করেছে। জনগনের হক নষ্ট করেছে। বিগত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশে লুটপাট করে বিদেশে বাড়ি করেছে।দেশে হত্যা,গুমসহ নানাভাবে অন্যন্য দলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে। আমরা ৫ আগষ্টের মাধ্যমে ফাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। কিন্তু এখন যারা পিআর পদ্ধতির বিরোধীতা করছেন তারা দেশের ভালো চায়না। তারা চায় আবার দেশে দুর্নিতীবাজ সরকার আসুক।
এসময় কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।
অপরদিকে একই দিনে দুপুরে জম্মা নামাজ বাদ সফিপুর কেন্দ্রীয় জামে সমজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সফিপুর বাজারের বিভিন্ন দিক পদক্ষিন করে তানহা হাসপাতালের সামনে এসে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আল আমিন খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মুফতি মোরশেদ হোসাইন, যুগ্ন সম্পাদক আব্দুল কুদ্দুস, মাওলানা দেলোয়ার হোসেন, আশরাফুল আলম সিকদার, আব্দুল বাতেন প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal