সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট 

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট 

 

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। আগুন লেগেছে বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে ফরিদ উদ্দিনের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের -৪-৫টি গোডাউনে ছড়িয়ে পড়ে৷ প্রথমে স্থানীয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস খবর দেয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণোর কাজ করছে৷

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট। এখনো আগুন লাগার কারন জানা যায়নি৷

তবে আগুন দ্রুতই নিয়ন্ত্রনে চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;