সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব এবং অপরিচ্ছন্নতার কারণে ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ড দড়িসোম পুরাতন ব্যাংকের মোড় হেলাল মার্কেটে অবস্থিত কালীগঞ্জ নিউ আধুনিক হাসাপাতালের গিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদÐ আদায় করেন।

জানা যায়, মেডিকেল প্রাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় হাসপাতালের পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশীদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!