সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু 

কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু 

 

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে আইয়ুব মন্ডলের বহুতল ভবন থেকে ৩৩ কেভি ভোল্ট বৈদ্যুতিক তারে পড়ে রোজিনা বেগম (৪৮) নামে গৃহকর্মীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার পুলিশ।

নিহত ওই গৃহকর্মী হলেন বগুড়া জেলার শাহজাহান পুর উপজেলার বিড়িকুল্লা গ্রামের লাল মিয়ার স্ত্রী।সে স্বামীর সাথে পল্লীবিদ্যুৎ বাজার এলাকার জাফর আলীর বাড়িতে ভাড়া থেকে ব্যাচেলর বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

 

পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে আইয়ুব মন্ডলের বহুতল ভবনে রান্নার কাজ করতে যান ওই গৃহকর্মী। পরে ময়লা আবর্জনা ভর্তি পলিথিন ফেলতে গিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ভোল্ট বৈদ্যুতিক তারে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই গৃহকর্মী। এদিকে ওই বিল্ডিং ঘেষেই রয়েছে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন। এর আগেও গত বছর একই স্থানে বৈদ্যুতিক তারের উপর পড়ে এক নারীর মৃত্যু হয়। এদিকে পাশাপাশি দুইটি ভবনের মাঝখান দিয়ে যাওয়া এই বৈদ্যুতিক নিয়ে আতঙ্কে জীবন কাটাচ্ছেন এই দুই ভবনের ভাড়াটিয়ারা। একাধিকবার এই দুই ভবনের ভাড়াটিয়ারা কমপ্লেন অভিযোগ করলেও বাড়ির মালিকরা কোন ব্যবস্থা নেয়নি।

 

এদিকে গৃহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!