নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুরে ১৭ দিনের ব্যবধানে একই ভবনে দুইবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৬ ও ২৩ সেপ্টেম্বর রাতে মির্জাপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবরের উপজেলা সদরের বাসায় এই চুরির ঘটনা ঘটে।
চোরের দল ওই ভবনের দোতলা ও তিনতলার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আলমারিড়র তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ, নগদ ৩২ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার ও ৩৫০ ইউরো চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এদিকে ১৭ দিনের ব্যবধানে একই ভবনে দুইবার চুরির ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বিষযটি খোজ নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয় হবে।
projonmo21.com Popular bangla online newsportal