নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক স্থান থেকে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শ্রফিলতলী এলাকার আব্দুর রহিমের ছেলে স্বাধীন হোসেন(২৩) ও লতিফপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আল আমিন(২৬)।
পুলিশ সূত্র জানায় মঙ্গলবার রাতে সাতটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদক বেচাকেনার সময় পুলিশ স্বাধীনকে হাতে নাতে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৪০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করেন পুলিশ।
অপরদিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রীজ এলাকা থেকে রাতের সাড়ে আটটার সময় ২০ পিচ ইয়াবা টেবলেটসহ আল আমিনকে গ্রেফতার করেন পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন পৃথক স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal