নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের চন্দ্রা রেজ্ঞ আওতাধীন চন্দ্রা বিটের বিশ্বাসপাড়া এলাকায় বুধবার সকালে বনের জামিতে গড়ে তুলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বনের জমি দখলদার লাল মিয়ার নেতৃত্বে লোকজন বন কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে। এসময় তারা ক্ষিপ্ত হয়ে অভিযানে সহায়তাকারী সন্দেহে নাজমুল হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেলে অগ্নিসংযোক করেন। এতে মোটারসাইকেল সর্ম্পূন পুড়ে যায়। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে নাজমুল হোসেন বাদি হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় এলাকায় থম থমে বিরাজ করছেন।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানায় কয়েকদিন আগে বনের গাছ কেটে জমি দখল করে জামিল মিয়া স্থানীয় লাল মিয়ার সহায়তায় ৫ কক্ষের একটি টিনসেট তৈরি করেন। পড়ে বিষয়টি বন বিভাগ জানতে পেরে বুধবার সকাল দশটার দিকে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে লাল মিয়া ও তার লোকজন বন বিভাগের লোকজনের উপর হামলা চালায়। এসময় স্থানীয়দের সহায়তায় বন বিভাগের লোকজন রক্ষা পেলেও নাজমুল হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেন হামলা কারীরা।
মোটরসাইকেল মালিক নাজমুল হাসান বলেন আমার শশুর বাড়ী পাশে বন বিভাগের লোকজন উচ্ছেদ অভিযান চালায় আমি দাঁড়িয়ে দেখছিলাম হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও আমার উপর হামলা করে।
চন্দ্রা বন বিটের বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন বনের জমিতে গাছ কেটে নতুন ঘর র্নিমানের খবর পেয়ে আমরা উচ্ছেদ করতে যাই। এসময় লাল মিয়া ও তার লোকজন আমদের লোকজনের উপর হামলা চালায়। জমি তো বন বিভাগের ।তাছাড়া বনের জমিতে স্থাপনা তৈরি করার তো কোন নিয়ম নাই। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।
projonmo21.com Popular bangla online newsportal