সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে মার্কেটে আগুনে বেপক ক্ষয়ক্ষতি, ফায়ার সার্ভিসের গাড়িতে জনতার হামলা

কালিয়াকৈরে মার্কেটে আগুনে বেপক ক্ষয়ক্ষতি, ফায়ার সার্ভিসের গাড়িতে জনতার হামলা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় শনিবার বিকালে ইয়াকুব আলীর মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ১১ টি টিনসেট দোকান ও তিনটি থাকার কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় বিক্ষোপ্ত জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালায়। পরে ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা আসেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় বিকাল তিনটার দিকে ওই মার্কেটে আগুন দেখতে পায় এলাকাবাসী। এসময় মার্কেটের অন্যান্য দোকানদার রা দুপুরে খাবার বিরতিতে থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সাথে সাথেই ফায়ার সার্ভিসে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় বেলা চারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তাতক্ষনিক আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা।

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সিপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি তদন্ত করে যানাযাবে। তেব আগুন নেভানোর সময় জনতারা আমাদের গাড়িতে হামলা চালিয়েছে। এতে আমাদের উদ্ধার সহায়তায় ব্যহত হয়েছে। আমরা তো তাদের জান মাল রক্ষার কাজে নিয়োজিত তারা হামলা করবে

কেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!