সর্বশেষ :
Home / সারাদেশ / গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল 

গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক

গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর মহানগর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা।

জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মাহমুদ হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মহানগর সভাপতি মাহমুদুল হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, ও জায়েদ হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনির গাজায় মুসলিমদের যেভাবে নিধন করা হয়েছে তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ নিরব ভূমিকা পালন করছে এটা খুবই দুঃখজনক।

এসময় বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সফিপুর তানহা হাসপাতালের সামনে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!