নিজস্ব প্রতিবেদক
বিএনপির’৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বুধবারে বিএনপির দুই দলের উদ্যোগে র্বণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় একই দিনে পৃথক দুটি সময়ে দিবসটি উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বর্ণাঢ্য র্যালি শেষে বিএনপির দলীয় কার্যালয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে র্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী,পৌর বিএনপির আহবায়ক মামুদ সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার, মহসিন উজ জামান, রিজভী আহমেদ দুলাল,বেলাল উদ্দিন,মনির সিকদার,নজরুল ইসলাম, সৈয়দ আলী মাত্ববর প্রমুখ।
অপরদিকে একই দিন বিকালে কালিয়াকৈর বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে ট্রাক স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, আলহাজ উদ্দিন যুবরাজ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal