সর্বশেষ :
;
Home / সারাদেশ / বিএনপির নেতাকর্মীরা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ পাহাড়া দিবে -সাইদ সোহরাব 

বিএনপির নেতাকর্মীরা ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ পাহাড়া দিবে -সাইদ সোহরাব 

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা ৫৬ হাজার বর্ঘমাইলের বাংলাদেশ পাহাড়া দিবে। অনেক ত্যাগ তিতিক্ষা এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করে যাব।

তিনি বুধবার বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত র‌্যালি পরবর্তী এক সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন।

পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সাইদ সোহরাবের নেতৃত্বে পাঁচ সহ¯্রাধিক নেতাকর্মী নিয়ে পোষ্টকামুরী জহুরবাড়ির মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে।

সাইদ সোহরাব তার বক্তৃতায় বলেন, ১৫ বছর পর দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। দেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;