সর্বশেষ :
;
Home / সারাদেশ / ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন গ্রেফতার

ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন গ্রেফতার

 

 

দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

 

বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশকতা মামলায় দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেনকে (১সেপ্টেম্বর) সোমবার সকালে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

 

দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

গ্রেফতার ফরহাদ হোসেন দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের মৃত আব্দুল হামিদের ছেলে।

 

 

পুলিশ জানায়, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশকতার দায়ে গত ২৬ আগস্ট -২০২৪ দৌলতপুর থানায় একটি মামলা করেন।

 

 

দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশতায় ঘটনায় দায়ের করা মামলায় উপজেলার খলসী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;