নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মুন্সির টেক এলাকায় শনিবার দিবাগত রাতে মারিয়া আক্তার স্মৃতি(২১) নামের গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের লাশ রোববার সকালে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত ওই গৃহবধু হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের তারেক হাসানের মেয়ে। ও একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। তারা স্বামী স্ত্রী মিলে উপজেলার মুন্সিরটেক এলাকার মুকুল চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী স্থানীয় একটি সেলুনে নরসুন্দরের কাজ করেন।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামরা হয়েছে।
পুলিশ সূত্র জানায় কয়েক বছর আগে শফিকুলের সাথে প্রেমের সর্ম্পকে বিয়ে করেন স্মৃতি। তাদের দুজনেরই আগে অন্যত্র বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। ঘটনার দিন দুপুরে তাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগড়া হলে শফিকুল দোকানে চলে যায়। এদিকে শনিবার রাতের আটটার দিকে দোকান থেকে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরে আসে পাশের লোকজনকে বিষয়টি জানালে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়ে
ছে।
projonmo21.com Popular bangla online newsportal