সর্বশেষ :
;
Home / সারাদেশ / অটোচালককে পিটিয়ে হত্যা  মির্জাপুরে দোষীদের ফাঁসীর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অটোচালককে পিটিয়ে হত্যা  মির্জাপুরে দোষীদের ফাঁসীর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে অটো রিকশা চালক ফালু মিয়াকে টিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বিকেল পাঁচটায় উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

মানববন্ধন চলাকালে এই হত্যাকান্ডের সাথে জড়ীত জিয়ারত মৃধা, মামুন মিয়া ও নুরজাহান বেগমের ফাঁসীর দাবি করে বক্তৃতা করেন নিহত ফালু মিয়ার স্ত্রী বিউটী বেগম, জামুর্কী ইউনিয়ন কৃষকদলের সভাপতি রাসেল সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু প্রমুখ।

গত ৮ জুলাই মঙ্গলবার রাতে জামুর্কী গুচ্ছগ্রামে অটো রিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়াকে পিটিয়ে হত্যা করে একই গ্রামের জিয়ারত মৃধা, তার স্ত্রী নুরজাহান বেগম এবং শ্যালক মামুন মিয়া। এই ঘটনায় ফালু মিয়ার বাবা জলিল মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। পুলিশ এই মামলায় জিয়ারত মৃধা ও তার শ্যালক মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;