কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ধামরাই আঞ্চলিক সড়কের বাজ হিজলতলী (হোনাখালি) এলাকায় আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে একটি মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে গেলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। এদিকে তিন ঘন্টা পর বেলা সাড়ে দশটায় ট্রাক টি সড়িয়ে নিলে উত্তর বঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এর আগে একই স্থানে ভোর সাড়ে তিনটার দিকে একই কায়দায় আরেকটি ট্রাক ফেঁসে গেলে ভোর পাঁচটার দিকে উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচলে স্থবিরতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর হাইটেক পার্ক রেলস্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম জানান ভোর সাড়ে তিনটার দিকে একটি ট্রাক গর্তে ফেঁসে যায় ভোর পাঁচটার দিকে সেটা উদ্ধার করা। ফের একই সাথে সকাল আটটার পর ট্রাক ফেঁসে যায় পরে জেলা পুলিশের রেকারের মাধ্যমে সকাল পনে এগারোটার দিকে চাকরি উদ্ধার করে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই কোচিংয়ের দুই পাশেই অনেকগুলো খাতাখন্দ কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি তারা গুলো উদ্যোগ নেয়নি ।
projonmo21.com Popular bangla online newsportal