সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ই বাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রীজের নিচে থেকে রোববার বিকালে অজ্ঞাত ব্যক্তির ( ৪৫) লাশ উদ্ধার করেছে টঙ্গী নৌ পুলিশ। তবে এখনো নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের পড়নে সাদা সার্ট ও কালো পেন্ট।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় রোববার সকালে তুরাগ নদীর ব্রীজের পশ্চিম পাশে পানিতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।পরে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে যায় কালিয়াকৈর থানার পুলিশ। এদিকে ঘটনাস্থল নৌ পুলিশের অধীনস্থ ’ হওয়ায় বিষয়টি টঙ্গী নৌ পুলিশকে জানায় কালিয়াকৈর থানার পুলিশ। পরে বিকাল সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় নৌ পুলিশের সদস্যরা।এসময় নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ পায় পুলিশ ।

 

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন সকালে মরদেহ ভাসছে নদীতে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে ¯’ানটি নৌ পুলিশের অধীন¯’।তাই নৌ পুলিশ লাশ উদ্ধার করে ।

টঙ্গী নৌ পুলিশের তুরাগ ফাড়িঁ ইনর্চাজ মাহমুদুর রহমান বলেন বিকাল সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।এখনো পরিচয় পাওয়া যায়নি ।পরিচয় সনাক্তে চেষ্টা চল

ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;