সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মির্জাপুরে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের আউটপাড়া গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

ঘটনার বিবরনে প্রকাশ, গত ১৮ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাদের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে ওই এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে সুরুজ আলীসহ (৫৫) পাঁচজন আহত হয়। এই ঘটনায় সুরুজ আলী বাদী হয়ে ভাতিজা জয় ও বিপ্লব,বিউটি , দেলোয়ার ও দিপুকে আসামী করে মির্জাপুর থানায় মামলা করেন। আহত সুরুজ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৬ এপ্রিল তিনি মারা যান। পরে বিষয়টি টাঙ্গাইল আদালতে অবহিত করা হয়। তিন মাস সাতদিন পর আদালতের বিচারক কবর থেকে সুরুজ আলীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের দির্দেশ দেন।

আদালতের নির্দেশে রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ্উপস্থিতিতে কবর থেকে সুæরুজ আলীর লাশ উত্তোলন করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুবায়েত আনোয়ার, মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর হাসান উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;