মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রবল বর্ষণে ধসে যাওয়া মির্জাপুর-পাথরঘাটা সড়কর সংস্কার কাজ সম্পন্ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শনিবার দিনব্যাপি কাজ করে সংস্কার কাজ শেষ করা হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের ভোগান্তির অবসান হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাত ও প্রবল বর্ষনে মির্জাপুর-পাথরঘাটা সড়কের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধের বান্দরমারা এলাকায় ধস দেখা দেয়। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলতে না পারায় উপজেলা সদরের সাথে তরফপুর ও লতিফপুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে ওই গ্রাম গুলোর লোকজন।
।বেরিবাধ ধসের খবর পেয়ে বুধবার (৯জুলাই) দুপুরে ওই এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম। এসময় উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, লতিপপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনী উপস্থিত ছিলেন। পরিদর্শন করে সড়কটি দ্রæত সময়ের মধ্যে সংস্কারের নির্দেশ দেন ইউএনও। তার নির্দেশের পর শনিবার সড়কটি সংস্কার সম্পন্ন করে এলজিইডি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম জানান, বেড়িবাধে ধসের খবর পেয়ে পরিদর্শন করি। দ্রæত সময়ের মধ্যে সড়কটি সংস্কাররের জন্য উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজনকে নির্দেশ দেওয়া হয়। শনিবার সড়কটি সংস্কার কাজ সম্পন্ন হলে সড়ক দিয়ে চলাচলকারীদের ভোগান্তির অবসান হয়।
projonmo21.com Popular bangla online newsportal