মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনর মতই এই ষড়যন্ত্রকে ে মোকাবেলা করা হবে।
শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উন্নয়নে এবং “জাতীয় ফতোয়া বিভাগ” এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইসলাহী মাহফিলে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ববিখ্যাত ফুরফুরা শরীফ (ভারত) এর অন্যতম খলিফা শায়েখ ওমর ফারুক সিদ্দিকী আল নোমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের গোপালপুর ২০১ গম্বুজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক অতিরিক্ত সচিব আলী আহসান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জাতীয় ফতোয়া বিভাগ মির্জাপুরের প্রধান মুফতি হাফেজ মাওলানা রমিজুল করিম আল নাছিরী প্রমুখ।
সাঈদ সোহরাব বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে ফ্যাসিষ্ট হাসিনাকে উৎখাত করে দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। আগামীতে যেকোন ষড়যন্ত্রই হোকনা কেন সেভাবেই তা মোকাবেলা করা হবে।
তিনি আরো বলেন, গিগত সরকারের আমলে দেশের মুসলমান নির্যাতিত হয়েছে। বাইতুল মোকারমর মত জায়গায় মুসলমানরা মার খেয়েছে। মনে হয়েছে এদেশ যোন পার্শ্ববর্তী রাষ্ট্রের অঙ্গরাজ্য।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার (এডমিন) আশরাফ উদ্দিন।
projonmo21.com Popular bangla online newsportal