মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বন বিভাগের প্রায় সাড়ে সাত একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিট এলাকার তেলিনা মৌজায় অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করেন। পরে দখলমুক্ত জমিতে বন বিভাগ প্রায় চার হাজার শাল গজারী ছাড়াও দেশীয় প্রজাতির গাছের চারা রোপন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম ছাড়াও বন বিভাগ টাঙ্গাইলের সহকারি বন সংরক্ষক মো. আবু সালেহ, বাঁশতৈল রেঞ্জের রেঞ্জার মো. শাহিনুর রহমান, মির্জাপুর ক্যাম্পের সেনা সদস্য, পুলিশ সদস্য, বিট অফিসার ও বন প্রহরীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন যাবত বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিটের তেলিনাা মৌজার সি এস ২২৯ ও ২৩৪ নম্বর দাগের প্রায় সাড়ে সাত একর জমি অবৈধভাবে দখলে রাখেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ দখলমুক্ত করেছেন। সেই সাথে দখলমুক্ত জমিতে শাল গজারী ছাড়াও দেশীয় প্রজাতির চার হাজার গাছের চারা রোপন করা হয়েছে বলে বাঁশতৈল রেঞ্জের রেঞ্জার মো. শাহিনুর রহমান জানিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal