মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩০জুন) বেলা এগারটায় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি হলে এ কার্যক্রমের উদ্বোধন হয়। কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সীর (কাইকা) অর্থায়নে তিন বছর মেয়াদী প্রকল্পটি গেøাবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী হাসপাতাল যৌথভাবে বাস্তবায়ন করবে।
উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেঝের অথ্যক্ষ ডা. আব্দুল হালিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিডিসির মেডিসিন বিভাগের প্রফেসর ডাক্তার সৈয়দ জাকির হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লাইন ডিরেক্টর ডাক্তার জয়নাল আবেদীন টিটু, কাইকা বাংলাদেশের উপপরিচালক সুজিত কং, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মাহাবির পতি, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনের অতিরিক্ত প্রকল্প পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান ভ’ইয়া।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যস্থাপক ডাক্তার সেওনাঙ লিম।
প্রকল্পের আওতায় মির্জাপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে প্রাথমিক ভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রোগ নিয়ে কাজ করবে বলে জানানো হয়। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অ-সংক্রামক রোগ প্রতিরোধ কর্ণার থাকবে (এনসিডি), যার মাধ্যমে বিনামূল্যে ওষুধ সহ অন্যান্য সেবা রোগীরা সহজেই গ্রহণ করতে পারবেন।
projonmo21.com Popular bangla online newsportal