মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে কর্মসূচীর অংশ হিসেবে সোমবার উপহেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে এই বৃক্ষ রোপন করা হয়।
এর আগে গত ২৫ জুন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে একযোগে বৃক্ষ রোপন করা হয়।
সোমবার সকালে সদরের সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর রহমান, বিদ্যালয়ের প্রদান শিক্ষক রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal