সর্বশেষ :
;
Home / সারাদেশ / অবহেলিত চরবাসীর পাশে থাকতে চাই – খোন্দকার আকবর হোসেন বাবলু 

অবহেলিত চরবাসীর পাশে থাকতে চাই – খোন্দকার আকবর হোসেন বাবলু 

 

 

আব্দুল আল মামুন, (মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

 

যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

 

শনিবার (২৮ জুন) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, আল্লাহ পাক যদি আপনাদের দোয়ায় আমাকে এমপি নির্বাচিত করে আমি চরবাসীর ভাঙ্গন রোধে নদী শাসনের ব্যবস্থা করব। আমার পিতা খন্দকার দেলোয়ার হোসেনকে পাঁচবার এমপি নির্বাচিত করেছিলেন আপনারা। তাকে আপনারা অন্তরের স্থান থেকে ভালোবাসতেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ মাঠে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির দুর্দিনের কাণ্ডারী সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু),।

 

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দৌলতপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: আমিনুল ইসলাম আমিন,জেলা জজকোর্টের অতিরিক্ত জিপি এডভোকেট মুহাম্মদ ইউনুস শিকদার,শহীদ জিয়া প্রজন্ম কমিটির জেলা সভাপতি জিএম ইনামুল হক,থানা বিএনপির ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ঘটু মিয়া,ঢাকা উত্তরের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মিয়া,উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক চান খা মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা হেমন খান মেম্বার, উপজেলা যুবদল নেতা ইছাক মিয়া,মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;