সর্বশেষ :
;
Home / সারাদেশ / জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সৎ নেতা (সাঈদ সোহরাব)

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সৎ নেতা (সাঈদ সোহরাব)

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ও সৎ নেতা। তার রেখে যাওয়া আদর্শ অনুস্মরণ করে আমাদের রাজনীতি করতে হবে।

তিনি শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম সাহাদত বার্ষিকী উপলক্ষে গণমিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মির্জাপুর উপেেজলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞার সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য সচিব ছাদেক আহমেদ খান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, হাজী সোহরাব হোসেন, গাজীপুর মহানগর যুবদল নেতা রাসেল, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলী হোসেন রনি, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজেলা জাসাসের আহবায়ক হাশেম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম, গোড়াই আঞ্চলিক শাখা শ্রমিক দলের সাবেক সম্পাদক আব্দুর রাজ্জাক সিদ্দিকী প্রমুখ।

প্রধান অতিথি সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, বিগত ১৫টি বছর শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন করেছি। বিএনপির দুর্নাম হয় এমন কোন কাজ আমরা করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উল্লেখ করে তিনি আরও বলেন,মির্জাপুরে বিএনপিতে কোন চাঁদাবাজ মিথ্যাবাদীর জায়গা হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;