সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

সালথায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের শনিবার (২৮ জুন) সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার নটখোলা ও বাসুয়ারকান্দী গ্রাম এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের ডালিম মাতুব্বরের ছেলে সাগর মাতুব্বর (২০) ও গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামের মফিজ মোল্যার ছেলে আরিফ মোল্যা (৩০)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলা সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে সাগর মাতুব্বরকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ছাড়াও একই রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি গ্রাম এলাকা থেকে আরিফ মোল্যাকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;