নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ ২৬টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলা বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম অভিযান চালিয়ে মৎস্য সংরক্ষণ আইন-
১৯৫০, মৎস্য ও পশুখাদ্য আইন-
২০১০, মৎস্য খাদ্য বিধিমালা -২০১১ এবং মৎস্য হ্যাচারী আইন ও বিধিমালা অনুযায়ী অভিযান চালিয়ে ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করেন এবং সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম জানান নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জাল আমাদের দেশীয় মাছের প্রজনন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব জাল ব্যবহারে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়।”তাই মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এ জাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “ অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।”
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয়
গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
projonmo21.com Popular bangla online newsportal