হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় সাব রেজিস্ট্রার অফিসের রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়।
বুধবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন উপলক্ষে দলিল লেখক সমিতি, স্থায়ী কর্মচারী,নকল নবীশ সমিতি, ও সাব রেজিস্ট্রার অফিসের যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা।
উক্ত অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকারে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অফিস সহকারী ধনঞ্জয় রায, হামিদুর রহমান,নকল নবিশের জামান, দলিল লেখক নজরুল ইসলাম, হাসিবুল ইসলাম, সফিকুল ইসলাম তারেক,প্রমুখ,।
প্রধান অতিথি বলেন
সামন্য বৃষ্টি হলে সাব রেজিস্ট্রার অফিসে পানি নিঃস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারনে সেবা নিতে আসা মানুষের চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হয। তাই এর থেকে পরিত্রান পাবার জন্য সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত স্থায়ী কর্মচারী, দলিল লেখক সমিতি,,নকল নবীশ সমিতি, ও সাব রেজিস্ট্রার অফিসের যৌথ সহযোগিতায় ও উদ্দ্যোগে এ সড়ক সহ ড্রেনের উন্নয়ন করার কাজ গ্রহন করেন। অনুষ্ঠানের সভাপতি দলিল লেখক সমিতি সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকার জানান সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত সকলের সহযোগিতায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজে প্রায় প্রায় দুই লাখ টাকা খরচ হবে।
projonmo21.com Popular bangla online newsportal