সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় সড়ক দূর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ড  কর্মকর্তা নিহত

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ড  কর্মকর্তা নিহত

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় সড়ক দূর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ড  কর্মকর্তা নিহত

 

জানাযায়,সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নীলফামারীর ডালিয়া  পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক হিসাব কেন্দ্র (র‌্যাক)’এ কর্মরত সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা রেজানুল ইসলাম সৈকত (৩৮) মৃত্যু বরন করেন ।

 

 

রবিবার (২২ জুন) বিকালে ঘটে যাওয়া ওই দূঘটনায় আরও ৭ জন আহত হয়। দূর্ঘটনায় আহত সকলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য  ভর্তি করা হয়েছে।

 

নিহত সৈকত নীলফামারী শহরের মার্কাস মসজিদপাড়া মহল্লার লতিফুল ইসলাম রতনের ছেলে ও নীলফামারীর দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শীশ রহমানের খালাতো ভাই।

 

পুলিশ প্রত্যক্ষদশীরা জানায়, ২২ জুন বিকাল ৫ টার দিকে তিস্তাপাড়ের ডিমলা উপজেলার ডালিয়া থেকে ৬ জন যাত্রী নিয়ে

 

একটি সিএনজি নীলফামারীর জলঢাকা উপজেলায় আসছিল। পথে জলঢাকা-ডালিয়া সড়কের জলঢাকা এলাকার গোলমুন্ডা ইউনিয়নের বনগ্রাম সুইস গেট এলাকায় বিপরিত দিক দিয়ে আসা ভুট্টা বোঝাই ট্রলির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে সিএনজির চালক সহ ৬ যাত্রী এবং ট্রলির ২ হেলপার সহ ৮ জন আহত হয়।

 

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা হাসপাতালে ও পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ১০টার দিকে ডালিয়া পানি উন্নয়ন বিভাগ, আঞ্চলিক হিসাব কেন্দ্র (র‌্যাক) এ কর্মরত সহকারী হিসাব রক্ষক রেজয়ানুল ইসলাম সৈকত মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, অন্যান্য আহত ৭ জন চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;