মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ফরহাদ উদ্দিন আছু লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার সকালে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইেেন্তকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।
ফরহাদ উদ্দিন আছু উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মরহুম নিজাম উদ্দিনের ছেলে।
তিনি জাসদ ছাত্রলীগ মির্জাপুর কলেজ শাখার সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর আ.লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বযস হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ যোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজাা শেষে তাকে পোষ্টকামুরী গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছ।
projonmo21.com Popular bangla online newsportal