আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও দৌলতপুর উপজেলা স্কাউট শাখার আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলা চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি নাহিয়ান নুরেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা কাব স্কাউটের সম্পাদক মো. শফিকুল ইসলাম হারুন,জেলা কাব লিডার মো. সিরাজুল ইসলাম,দৌলতপুর উপজেলা কাব স্কাউটের সম্পাদক মো. খোরশেদ আলম,কমিশনার মো. আব্দুর রহিম,স্কাউট লিডার মো. আব্দুল মতিন,কাব লিডার মো. হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো. মহসিন মিয়া, প্রধান শিক্ষক,তালুক হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এতে উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। দিনব্যাপী স্কাউটের বিভিন্ন ইভেন্ট প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
projonmo21.com Popular bangla online newsportal