সর্বশেষ :
;
Home / সারাদেশ / মির্জাপুরে ২ হাজার ৪০০ মিটার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

মির্জাপুরে ২ হাজার ৪০০ মিটার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ মিটার চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরি এলাকার বিলে অভিযান চালিয়ে এই জাল পুড়ানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ঠ সূত্র জানায়, এক শ্রেণির অসাধু মৎস শিকারী পানি বৃদ্ধির সাথে সাথে উপজেলার বিভিন্ন স্থানে চায়না জাল দিয়ে ডিমওয়ালা মাছ অবাদে শিকার করে আসছিল। খবর পেয়ে সোমবার দুপুরে সিংজুরি এলাকার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় ২ হাজার ৪০০ মিটার চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সারহা নাহিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন।

উপজেলা নির্বাহী অর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;