কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় সোমবার সকালে ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের মাঝে সফিপুর জনকল্যান সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফলজ ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়েছে । ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান ,সফিপুর জণকল্যান সংস্থার সভাপতি রনি আহমেদ ,দপ্তর সম্পাদক পলাশ বর্মন,সদস্য মামুন হোসেন প্রমুখ ।এসময় স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal