কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।রোববার রাতে উপজেলার সফিপুর আন্দারমানিক আহমদ নগর এলাকা থেকে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা হলেন মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকার চান মিয়ার ছেলে তামিম ইকবাল(২৫) ।তার বিরুদ্ধে বাসন থানায় ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে ।পরে সোমবার সকালে তাকে গাজীপুর জেল হাজতে পাঠায় মৌচাক ফাড়ি পুলিশ ।
পুলিশ সূত্র জানায় ৫ আগষ্টের পর থেকেই তামিম ইকবাল পলাতক ছিলেন ।এদিকে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আহমদ নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশ আটক করেন ।পরে সোমবার সকালে তাকে জেল পাঠানো হয় ।
মৌচাক ফাড়ি পুলিশের ইনর্চাজ সেলিম আহমেদ জানান গ্রেফতার কৃত ছাত্রলীগ নেতাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ।তার বিরুদ্ধে বাসন থানায় হত্যা মামলা আছে ।
projonmo21.com Popular bangla online newsportal