সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক স্থানে মাদক উদ্ধারে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালীগঞ্জ থানার এসআই ইব্রাহিম শেখ, এএসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে  উপজেলার জামালপুর উত্তর নারগানা মাদক উদ্ধারে অভিযান চালায়। এই সময় নারগানা ব্রিজের উপর থেকে মাদক ব্যবসায়ী উজ্জ্বল চন্দ্র বিশ^াসকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করেন। তার সাথে থাকা অপর মাদক ব্যবসায়ী বড়গাঁও এলাকার রুহুল ও রতন শেখ পালিয়ে যায়। উজ্জ্বল উত্তর নারগানা গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র বিশ^াসের ছেলে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়, যার নং ৯।

এদিকে একইদিন এসআই কামরুল ইসলাম ও এএসআই জামিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান। অভিযানে চোলাই মদ ব্যবসায়ী ফালান রবি দাসকে আটক করা হয়। তখন তার ঘর তল্লাশি চালিয়ে ২০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। সে হরিদেবপুর গ্রামের শ্যামলাল রবি দাসের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, যার নং ৮ তারিখ ৭.৪.২৫ ইং।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন বলেন, পৃথক দুই স্থানে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!