সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাংনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাংনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি 

২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগ। রবিবার ২১ আগষ্ট বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী- নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল এর সভাপতিত্বে ও গাংনী পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামা খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, যদি সাড়ে চার বছর আপনাদের ঘুম ভাল হয় যদি আপনাদের ব্যবসা ভাল হয় তাহলে আপনারা ঘরেই থাকুন। বাইরে এসে সুড় সুড়ি দেওয়ার চেষ্টা করবেন না।
তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক গ্রামে পাড়ায় মহল্লায় দূর্গ গড়ে তুলতে হবে। বিএনপি ও জামায়াতের কারা ঘর থেকে বের হয়ে মিছিলে আসার চেষ্টা করছে তাদের প্রতিহত করুন, তাদের নামের তালিকা তৈরী করুন আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করব ইনশা’আল্লাহ।
বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মখলেছুর রহমান মুকুল, সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি (মাষ্টার), মটমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সোহেল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, জেলা পরিষদের সাবেক সদস্য ও যুব মহিলা লীগের নেত্রী শাহানা ইসলাম শান্তনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের নেত্রী ফারহানা ইয়াসমীন, সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, চেয়ারম্যান মশউর রহমান, সাবেক ছাত্রলীগ জাকিয়া আল্পনা প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতা কর্মী এবং স্থানীয় জনগন উপস্থিৎ ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;