
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক পরিবহণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর খান বলেছেন, সমাজে মাদক প্রতিরোধে যুব সমাজের প্রতিনিধিরা এগিয়ে না আসলে আমাদের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আক্রান্ত হয়ে ধব্বংস হয়ে যাবে। তাই মাদককে না বলে সব রাজনৈতিক কর্মীরাও মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ফ্যাসিষ্ট হাসিনা মানুষকে মূল্যায়ন করতে জানে নাই। তাই আজ দেশান্তরিত হয়েছে। তাই বিএনপির সকল কর্মীদের এখন থেকে সাধারণ মানুষের আপদ বিপদে ও মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। যাতে হাসিনাসহ নেতাকর্মীদের মত দেশান্তরিত হতে না হয় বিএনপির দলীয় নেতাকর্মীদের।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক পরিবহণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর খান ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল আয়োজিত স্কুল ক্যাম্পাসে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কনসার্ট অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, কালিয়াকৈর পৌর ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহেব উল্লাহ, গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলহাজ হোসেন যুবরাজ, সিদ্দিকুর রহমান প্রমুথ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদক বিরোধী গান পরিবেশন করেন, কণ্ঠ শিল্পী রিতু মনি, আশরাফুল ইসলাম, এম তায়ের, সায়েম হোসেন, আল আমিন প্রমুখ।
কনসার্টে গানে গানে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলার অঙ্গীকার করে হাজারো দর্শক আনন্দে মেতে উঠে।
আয়োজক স্কুলের পরিচালক মমতাজ আক্তার বলেন, নবম দশম শ্রেণির শিক্ষার্থীরা মাদককে যাতে আক্রান্ত না হয়, সেই কথা বিবেচনা করে আমরা প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতা ও কনসার্টের আয়োজন করে থাকি। যাতে কিছুটা হলেও মাদকের ক্ষতিকারণ বিষয়গুলো গানের মাধ্যমে যুব সমাজের মাঝে তুলে ধরা হয়।
projonmo21.com Popular bangla online newsportal