সর্বশেষ :
Home / লিড নিউজ / কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি ছায়েদের।

কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি ছায়েদের।

 

দেলোয়ার হোসেন সিকদার।

কালিয়াকৈর (গাজীপুর) থেকে।

 

কালিয়াকৈর পৌরসভাধীন ২ নং ওয়ার্ডের পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে আবু ছায়েদ গত ৯ মাস যাবৎ নিখোঁজ রয়েছেন। পরিবার ও আত্মীয় স্বজনেরা বহু খোঁজ করেও তার সন্ধান পাননি।

গত ২৪ জানুয়ারী ২০২২ তারিখে আবু ছায়েদ বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেনি।

দুই ভাই এক বোনের মধ্যে নিখোঁজ আবু ছায়েদ সবার বড়।সে কিছুটা বেখেয়ালি জীবন যাপন করতেন।তার মুঠোফোনে বার বার চেষ্টা করেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে আবু ছায়েদের ভগ্নিপতি হারুন রশিদ গত ২৯ জানুয়ারী কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়রী করেন।

ডায়রীর সূত্র ধরে কালিয়াকৈর থানার সাব- ইন্সপেক্টর রাহাদ আকন্দ সম্ভাব্য স্হানে খোঁজ খবর করেও কোন কিনারা করতে পারেননি।

গত কিছু দিন পূর্বে নিখোঁজ আবু ছায়েদের মুঠোফোন টি ০১৮৮০৮৩১২১ সচল পাওয়া গেলে সাথে সাথে কালিয়াকৈর থানার এস আই রাহাদ আকন্দ কে অবহিত করলে তিনি বলেন, “কোন সিমকার্ড দীর্ঘদিন বন্ধ বা অব্যবহৃত থাকলে ঐ মোবাইল অপারেটর কোম্পানি অন্য কোন ব্যক্তির নামে ঐ নাম্বারটি রেজিষ্ট্রেশন দিতে পারে”। অর্থাৎ নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মোবাইল নাম্বারটি সচল থাকলেই সেটি যে ঐ নিখোঁজ ব্যক্তি বা নিখোঁজের সাথে সংশ্লিষ্ট কেউ ব্যবহার করছেন এমনটি নিশ্চিতরূপে বলা যাবেনা”। এস আই রাহাদ আকন্দ আরও বলেন, যে নিখোঁজ ব্যক্তি যে নাম্বারটা ব্যবহার করতেন ঐ মোবাইল কোম্পানিতে যোগাযোগ করে ঐ সিমকার্ড টি অন্য কোন ব্যক্তির নামে ইস্যু করা হয়েছে কিনা সেটি দেখার জন্য নিখোঁজের স্বজনদের পরামর্শ দেয়া হয়েছে”।

নিখোঁজ আবু ছায়েদের বাড়ি গিয়ে দেখা যায়, আবু ছায়েদের বৃদ্ধা মা ছায়েদের জন্য বিলাপ করছেন। বুক চাপরে কেদে কেদে বলছেন, বাবা ছায়েদ তুই কবে আইবি, কতো দিন তুই আমারে মা কইয়া ডাকছনা, আয় বাবা আমার বুকে আয়। এসব বলে বার বার তিনি মুর্ছা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!