
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে ফুলের তোড়া দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। পরে পুলিশের চৌকস দল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান প্রদর্শন করেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে পাইলট স্কুল মাঠে বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মুনশুরপুর সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তিনি তুমলিয়া ইউনিয়নের সানাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখেন গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি নষ্ট ও ডায়াবেটিস রোগী আক্রান্ত ছিলেন। দুই দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
projonmo21.com Popular bangla online newsportal