
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি, মেয়াদোর্ত্তীন ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয়ের অপরাধে যুবরাজ মেডিসিন কর্নার ফার্মেসিকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে মোড়ল মার্কেটে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) এবং (গ) ধারায় ফার্মেসির মালিক মো.সুমন মিয়াকে এ আর্থিক জরিমানা করেন।
এই সময় প্রসিকিউটর গাজীপুর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল সিকদার উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal