সর্বশেষ :
;
Home / সারাদেশ / কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সালাম পিন্টু

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সালাম পিন্টু

নিজস্ব  প্রতিবেদক
২১ আগষ্ট গ্রেনেট হামলার মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর গাজীপুর কাশিমপুর
কেন্দ্রীয় কারগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়্যারম্যান আবদুস সালাম পিন্টু । এর
আগে মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগার কতৃপক্ষের কাছে পৌছালে ।পরে যাচাই বাচাই শেষে কোন
মামলায় আটকাদেশ না থাকায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাকে মুক্তি দেয়া হয় ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ১৯৯১, ১৯৯৬ সালের ১৫
ফেব্রæয়ারী ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে
সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে বিএনপির সরকারের আমলে তিনি শিক্ষা উপমন্ত্রীর
দায়িত্ব পান।

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি
কারাগারে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন
তিনি।
বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছেন, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা
জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা
রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;