সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক 

কালিয়াকৈরে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ১০ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওয়ালিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেপিট একশন ব্যাটালিয়ন ১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের দল ।

পরে আটককৃত ওই মাদক ব্যবসায়ীকে রাতে কালিয়াকৈর থানায় হস্তান্তর করলে বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

আটককৃত ওই ব্যক্তি হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডাউন ডাঙ্গা গ্রামের জিল্লাল শেখের ছেলে।সে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় ভাড়া বাড়িতে থেকে মাদক ব্যবসা করতো ।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে ডাইনকিনি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ‍‍ রেপিট একশন ব্যাটালিয়ন ১ এর দল। এসময় তার কাছ থেকে ১০ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।পরে রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। কালিয়াকৈর থানায় ওসি অপারেশন মোঃ যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আটককৃত ব্যক্তি কে বুধবারে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!