
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ী হাসিব ভূইয়াকে এ অর্থদন্ড প্রদান করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় ফুলদী গ্রামের ইউসুফ ভূইয়ার ছেলে হাসিব ভূইয়াকে ভ্রাম্যমাণ আদালত আর্থিক জরিমানা করেন।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা নিষেধ। এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal