সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন সম্পন্ন

জলঢাকায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন সম্পন্ন

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি “বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” “বাংলার পাট বিশ্বমাত”। এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন সম্পন্ন।মঙ্গলবার  দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে উন্নয়ন প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের  উদ্দ্যোগে পাট বীজ চাষীদের নিয়ে প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা জেলা পাট অফিসার এ.টি.এম তাইবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  পাট চাষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার, পাট অধিদপ্তর রংপুর বিভাগীয় সহকারী পরিচালক সোলাইমান আলী, নীলফামারীর অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, জেলা পাট পরিদর্শক মহিবুর রহমান লোহানী, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা পাট অফিসার প্রিতম রায়। প্রশিক্ষণ কর্মসূচীতে ৭৫ জন পাট বীজ চাষীকে প্রশিক্ষণ শেষে সম্মানী ও একটি পাটের তৈরি উন্নতমানের ব্যাগ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!