সর্বশেষ :
;
Home / খেলাধুলা / কালিয়াকৈরে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

কালিয়াকৈরে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোডমিল এলাকায় ঐতিহ্যবাহী সাহেবপাড়া খেলার মাঠে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের সভাপতিত্বে উক্ত খেলার উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ  আশরাফুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার জনসাধারণ। এ খেলায় ফাইনাল খেলায় পূর্ব চান্দরা ক্রিকেট টিম ও ময়জুদ্দিন টেক্সটাইল একাদশ দল অংশ নেয় খেলায় ময়জুদ্দিন একাদশ ৫৪/৬ কে পড়াজিত করে পুর্ব চান্দরা ক্রিকেট দল ৫৬/৬ রানে বিজয়ী হয় । পরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;