মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কছিম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৭ আগস্ট), রাত সাড়ে ৮ টার দিকে তিনি বেতবাড়ীয়া মীরপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কছিম উদ্দীন স্যার একজন গুনী শিক্ষক ছিলেন। তিনি বেতবাড়ীয়াতে শিক্ষার আলো জ্বালিয়েছেন। বেতবাড়ীয়াতে শিক্ষার আলো জ্বালানোতে তিনার অবদান অপরিসীম।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্ট্টোক জনিত কারণে তিনি অসুস্থ্য ছিলেন। পরপর ৩ বার তিনি স্ট্টোক করার পর শনিবার রাতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। তিনার জানাজা নামাজের সময় পরে জানানো হবে।
কছিম উদ্দীন স্যারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দো’য়া আহ্বান করা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামীন তিনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে জায়গা করে দিন। আমীন
projonmo21.com Popular bangla online newsportal