সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

 

 

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি

ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে স্থানীয় এমপির নিজস্ব বরাদ্দে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

শনিবার বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন নেট, ভলিবল, ভলিবল নেট ও ক্রিকেট সামগ্রী বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

 

উপজেলার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় দুটি করে ফুটবল, ২৩ যুব সংগঠনে ব্যাডমিন্টন, নেট, ভলিবল ও নেট এবং ক্রিকেট ব্যাট, বল, গ্লাভস বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;