সর্বশেষ :
;
Home / সারাদেশ / চলে গেলেন কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম

চলে গেলেন কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম

 

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলেন ৮০ বছর।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। নিজ বাড়িতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা উত্তরা এক বেসরকারি হাসপাতালে ভর্তি করলে রোববার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল সোমবার বাদ জোহর নামাজের পর বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের এক চৌকস দল নিয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়।

জানাজার শেষে কালীগঞ্জ পৌরসভার মঞ্জিলখলায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;