মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষর্থীদের সংবর্ধণা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি ডিএম শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভ‚মি) তৌহিদ রেজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ।
পরে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং অন্যান্য কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
projonmo21.com Popular bangla online newsportal